অটোরিকশা থেকে ছিটকে পড়ে প্রাণ গেল শিশুর

কু‌ড়িগ্রামের ফুলবাড়ীতে অটোরিকশা থেকে ছিটকে পড়ে আছিয়া খাতুন (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (১০ নভেম্বর) সন্ধ্যায়-ফুলবাড়ী টু বড়বাড়ী সড়কে এ দুর্ঘটনা ঘটে। খোচাবাড়ী ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল মালেক সরদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শিশু‌টি উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের খোচাবাড়ী গ্রামের আমরুল হোসেনের মেয়ে।

স্থানীয়রা ও পরিবার সূত্রে জানা গেছে, রোববার সন্ধ্যায় শিশু‌টি মায়ের সঙ্গে বড়বাড়ী এলাকায় বড় বোনের বাড়ি থেকে অটো‌রিকশা করে নিজের বাড়িতে আসার সময় লালমনিরহাট সদর উপজেলার টিক‌টিকির বাজার এলাকায় ফুলবাড়ী টু বড়বাড়ী সড়কে মো‌ড় অতিক্রম করার সময় দ্রুতগতির চলা অটোরিকশা থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হ‌য় শিশুটি। পরে তাকে দ্রুত ফুলবাড়ী হাসপাতালে ভর্তি করা হলে এর কিছুক্ষণ পরে কর্তব্যরত চিকিৎসক শিশু‌টিকে মৃত ঘোষণা করেছেন।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) ছানোয়ার হোসেন জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।