লালমনিরহাটের আদিতমারীতে ট্রেনের ধাক্কায় রুম্পা বেগম (২৮) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। নিহত রুম্পা বেগম উপজেলার ভাদাই ইউনিয়নের সেনপাড়া গ্রামের আমজাদ হোসেনের স্ত্রী।
এলাকাবাসী জানান, গৃহবধূ রুম্পা বাড়ির পাশে রেললাইনে দাঁড়িয়েছেন। এসময় বুড়িমারী থেকে লালমনিরহাট গামী ট্রেনের ধাক্কায় তিনি ছিটকে পড়ে মাথা ও বুকে আঘাত পান। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে আদিতমারী হাসপাতালে নেয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত্ ঘোষণা করেন।
আরও পড়ুন: বন্যা পরিস্থিতি পর্যবেক্ষণ ও তথ্য সংগ্রহে কন্ট্রোল রুম চালু
আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার সৌরভ দত্ত বলেন, রূম্পা মাথা ও বুকে আঘাত পাওয়ায় হাসপাতালে নেয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
ইত্তেফাক/এমআরএম