আফগানিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক রশিদ খান

আফগানিস্তান ক্রিকেট দলের নতুন অধিনায়ক রশিদ খান। আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) শুক্রবার রশিদকে জাতীয় ক্রিকেট দলের নতুন অধিনায়ক হিসেবে ঘোষণা দিয়েছে।

 

ভিন্ন ভিন্ন ফরমেটে ভিন্ন ভিন্ন অধিনায়ক করার সিদ্ধান্ত থেকে সরে এসে তিন ফরমেটে একজনকে অধিনায়ক করার সিদ্ধান্ত নিয়েছে এসিবি।

 

বিশ্বকাপের আগে ১৯ এপ্রিল আসগর আফগানকে সরিয়ে গুলবাদিন নাইবকে ওয়ানডে, রহমত শাহকে টেস্ট ও রশিদ খানকে টি-২০ অধিনায়ক নির্বাচন করেছিল এসিবি। আর রশিদের ডেপুটি হিসেবে দায়িত্ব পালন করবেন সাবেক অধিনায়ক আসগর আফগান।

আরো পড়ুন : বগুড়ার সারিয়াকান্দিতে বন্যায় ১৪০ পরিবার গৃহহীন​

রশিদ ও মোহাম্মদ নবীসহ দলের অনেক সিনিয়র খেলোয়াড়ই আফগানকে সরিয়ে দেয়ার সিদ্ধান্তের সমালোচনা করেছিল। সমালোচকদের মতে দলের এ অভ্যন্তরীণ কোন্দলের কারণেই বিশ্বকাপে আফগানদের এমন ভরাডুবি।

 

ইংল্যান্ড ওয়েলসে চলমান বিশ্বকাপে একটি ম্যাচও জিততে পারেনি আফগানিস্তান। এরপরই তিন ফর্মেটে রশিদকে অধিনায়ক নির্বাচন করলো এসিবি।

 

ইত্তেফাক/ইউবি