সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বাবা ও ১০ বছরের ছেলের মৃত্যু হয়েছে। শনিবার সকালে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের মানিকখিলা গ্রামের বাবা হারিদুল ইসলাম (৪৫) এবং তার ছেলে তারা মিয়া (১০)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে একটি ছোট নৌকা নিয়ে বাবা ও ছেলে গ্রামের পাশের বৌলাই নদে মাছ ধরতে যান।এ সময় বৃষ্টি হচ্ছিল। সকাল সাড়ে নয়টার দিকে বজ্রপাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

আরওপড়ুন: ‘স্মার্ট চোর’ দলের ৪ সদস্য আটক

বজ্রপাতে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আতিকুর রহমান।

ইত্তেফাক/এমআরএম