নেত্রকোনার কলমাকান্দায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের সন্ন্যাসীপাড়ায় বজ্রপাতে এনামুল হক (২২) নামে এক কৃষক মারা গেছেন। তিনি ওই গ্রামের মোহাম্মদ আলীর ছেলে। শনিবার সকাল ১০টার দিকে বজ্রপাতের এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: সুনামগঞ্জে বজ্রপাতে বাবা-ছেলের মৃত্যু

রংছাতি ইউনিয়নের স্থানীয় ইউপি সদস্য মোজাম্মেল হক জানান, সকালে এনামুল হক গুড়ি গুড়ি বৃষ্টির মধ্যে বাড়ির পাশে পতিত জমিতে গরুকে ঘাস খাওয়ানোর জন্য নিয়ে যাচ্ছিল। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে আশংকাজনক অবস্থায় কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ইত্তেফাক/এমআরএম