একটানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে হবিগঞ্জে খোয়াই ও কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। শুক্রবার রাতে উভয় নদীর পানি বিপদসীমা অতিক্রম করায় নদী তীরবর্তী জনপদগুলোতে আতঙ্ক সৃষ্টি হয়। এছাড়া রত্মা, সুটকি, করাঙ্গী, সুতাং, সোনাই, নদীতেও পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী এম. এল সৈকত জানান, শনিবার দুপুর ১২টায় মাছুলিয়ার নিকটে খোয়াই নদীর পানি বিপদসীমার ৬৫ সেন্টিমিটার ও নবীগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।
তিনি জানান, হবিগঞ্জে খোয়াই নদীর বাঁধ ও নবীগঞ্জে কুশিয়ারা নদীর পাশে বাঁধের দুর্বল স্থানগুলো রক্ষার ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড সর্তক দৃষ্টি রাখছে।
ইত্তেফাক/জেডএইচ