আফগানিস্তানে দায়িত্ব পালনকালে এক মার্কিন সৈন্য নিহত হয়েছে। শনিবার ন্যাটো এ কথা জানিয়েছে। এই নিয়ে চলতি বছর ১০ মার্কিন সৈন্য প্রাণ হারালো। গত বছর এ সংখ্যা ছিল ১২। তবে মার্কিন সেনা নিহতের কারণ জানা যায়নি। এমনকি কোন বিদ্রোহী গ্রুপও এ হামলার দায়িত্ব স্বীকার করেনি।
এর আগে গত মাসে তালেবানের হামলায় দুই মর্কিন সৈন্য নিহত হয়েছে। যদিও আফগান সরকার ও যুক্তরাষ্ট্র নিত্যদিনই বিদ্রোহীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।
আরও পড়ুন : রাঙ্গামাটিতে পাহাড় ধসে দুইজন নিহত
আফগানিস্তানে বর্তমানে ১৪ হাজার মার্কিন সৈন্য মোতায়েন রয়েছে। এ সংখ্যা আগে ছিল এক লাখ। মোতায়েনরত মার্কিন বাহিনী বর্তমানে আফগান বাহিনীর মূলত প্রশিক্ষক ও উপদেষ্টা হিসেবে কাজ করছে।
ইত্তেফাক/কেআই