চট্টগ্রামে পৃথক পাহাড় ধসের ঘটনায় দুইজন নারী ও এক শিশু আহত হয়েছেন। শনিবার বায়েজিদ থানার আরেফিন নগর এলাকায় এবং নগরীর গরীবুল্লাহ শাহ মাজার সংলগ্ন কুসুমবাগ আবাসিক এলাকায় পাহাড় ধসের এই ঘটনা ঘটে। আহতদের উদ্ধার চমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস জানায়, সকালে আরেফিন নগর এলাকায় একটি ব্যক্তি মালিকানাধীন পাহাড়ে মাটি ধসে পড়ে। এ সময় মর্জিনা (১৮) ও শানু (৪০) নামে দুইজন নারী মাটি চাপায় আটকা পড়েন। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।
আরো পড়ুন: ভেনিজুয়েলার রাজনৈতিক সংকট সমাধানে সম্মত সরকার ও বিরোধী দল
অপরদিকে, কুসুমবাগ আবাসিক এলাকায় দুপুর ১২টার দিকে পাহাড় ধসে নুসরাত জাহান নামে এক শিশু গুরুতর আহত হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মীরা শিশুটি উদ্ধার করে চমেক হাসপাতালে ভর্তি করেছে। এছাড়া নগরী সার্সন রোডে পাহাড়ের নিরাপত্তা দেয়াল ভেঙ্গে পড়ে গেছে।
ইত্তেফাক/অনি