ট্রাফিক আইন লঙ্ঘন করায় ডিএমপির ১ হাজার ৬৯৮ মামলা

রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এক হাজার ৬শ ৯৮ মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও অভিযানে ৫৬ গাড়ি ডাম্পিং ও ৫ টি গাড়ি রেকার করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে মঙ্গলবার (১৯ নভেম্বর) ডিএমপির ট্রাফিক বিভাগ অভিযান পরিচালনা করে এ মামলা করা হয়। ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান চলবে।