ব্রত রায়
বুড়িগঙ্গা কি টেমস্ হয়ে যাবে?
শুনে মাথা দেয় চক্কর
ময়লা পানি কি শরবত হবে?
সোনা হবে লোহালক্কর?
বুড়িগঙ্গাটা টেমস হয়ে যাক
ঢাকা হয়ে যাক লন্ডন
বিগ বেন কেন বাকি থাকে আর?
ঘণ্টা বাজুক ঢনঢন!
মুখেই আমরা সব করে ফেলি
কাজের বেলায় ঠনঠন
বাস্তবে পাব পশ্চাতে বাঁশ,
হস্তে ঝুলবে লণ্ঠন!