ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৭৯ তম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ নভেম্বর) ব্যাংকটির প্রধান কার্যালয়ের বোর্ড রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে এ সভায় উপস্থিত ছিলেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান মো. আজিজুর রহমান, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান মো. আবদুল কুদ্দুছ, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মো. সাইফুল আলম (পিএইচডি, এফসিএমএ), অডিট কমিটির চেয়ারম্যান মো. রাগিব আহসান (এফসিএ), ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ওয়াসেক মো. আলী ও কোম্পানি সচিব অলি কামাল (এফসিএস)। 

সভায় গত তিন মাসে ব্যাংকের খেলাপি বিনিয়োগ আদায়, নতুন হিসাব খোলা ও নতুন আমানত সংগ্রহসহ সার্বিক কার্যক্রমের অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করা হয়।