পিয়ারসন-ব্রিটিশ কাউন্সিলের আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ডে সম্মাননা পেল ৭৪২ শিক্ষার্থী

পিয়ারসন এবং ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে ১১তম আউটস্ট্যান্ডিং লার্নার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে ৭৪২ জন শিক্ষার্থীকে সম্মাননা দেয়া হয়েছে। অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালে ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় ভালো ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের হল অব ফেমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এ বছর ৭৪২ জন শিক্ষার্থীর মধ্যে ৪০ জন বিশ্বের এবং এশিয়ার সেরা হিসেবে স্বীকৃতি পান। এছাড়া ৩৯ জন শিক্ষার্থী বাংলাদেশে সর্বোচ্চ নম্বর অর্জন করেন। পুরস্কারপ্রাপ্তদের মধ্যে ৪৬১ জন ইন্টারন্যাশনাল জিসিএসই এবং ২০২ জন ইন্টারন্যাশনাল এ লেভেলের শিক্ষার্থী রয়েছেন।

অনুষ্ঠানে ২০২৩ এবং ২০২৪ সালে ইন্টারন্যাশনাল জিসিএসই এবং এ লেভেল পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জনকারী শিক্ষার্থীদের সম্মানিত করা হয়।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রিটিশ হাইকমিশন বাংলাদেশের ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট ডিরেক্টর মি. ড্যান পাশা, পিয়ারসনের এমপ্লয়েবিলিটি ডিরেক্টর মিস প্রিমিলা পলরাজ, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর মি. স্টিফেন ফোর্বস এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের কান্ট্রি এক্সামস ডিরেক্টর মি. ম্যাক্সিম রাইমান। অনুষ্ঠানে তারা বৈশ্বিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে ভবিষ্যৎ নেতাদের ক্ষমতায়ন ও উদ্ভাবনের জন্য এর প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করেন।