ঝালকাঠির রাজাপুর প্রেসক্লাবের দ্বি-বার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রেসক্লাব মিলনায়তনে ভোট গ্রহণ করা হয়।
এতে সভাপতি পদে মো. মনিরুজ্জামান খান (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক পদে মো. এনামুল হোসেন খান (ইনকিলাব) জয়ী হয়েছেন।
আরও পড়ুনঃ ধর্ষকের যৌন সক্ষমতা ধ্বংস করে শাস্তি দেবে যে দেশ
নির্বাচিত অন্যরা হলেন, সহ-সভাপতি মুহা. আরিফুর রহমান রনি ও মো. নেয়ামুল আহসান হিরন, সহ-সাধারণ সম্পাদক আবু সায়েম আকন, অর্থ সম্পাদক মো. খলিলুর রহমান, দপ্তর সম্পাদক মো. মতিউর রহমান মামুন, কার্যনির্বাহী সদস্য ২টি পদে মো. রবিউল হাসান তানভীর, ও মো. কামরুল হাসান রানা।
ইত্তেফাক/অনি/টিএস