জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ মারা গেছেন। রবিবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুতে শোক জানিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা।
তিনি বলেন, ‘এই সময় আর কি বলার থাকে! আগে সামলে উঠি, তারপর কথা বলি!’ নিজের দলের চেয়ারম্যানের মৃত্যুতে ভীষণ রকম ভেঙে পড়েছেন সোহেল রানা।
আরো পড়ুন: ভারতে ৬ মাসে ধর্ষণের শিকার ২৪ হাজার শিশু
দীর্ঘ দিন থেকেই জাতীয় পার্টির সঙ্গে যুক্ত অভিনেতা সোহেল রানা। দলটির দুর্দিনেও পাশে থেকে সাহস জুগিয়ে এসেছেন সব সময়। তার ফেসবুকে ঢুকলেই দেখা যায় এরশাদের সঙ্গে একটি হাস্যজ্জ্বল ছবি। ছবিটি এখন শুধুই স্মৃতি। ছবি আছে কিন্তু ছবির মানুষটি নেই।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসন থেকে জাতীয় পার্টির (এরশাদ) প্রার্থী হিসেবে নির্বাচনও করেছিলেন সোহেল রান।
ইত্তেফাক/বিএএফ