চট্টগ্রামে কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

চট্টগ্রামের ইপিজেডের ছয়তলা একটি ভবনের চারতলায় একটি কার্টুন ফ্যাক্টরিতে আগুন লেগেছে। শনিবার (৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ইপিজেডের বেপজা গেটের পাশে ইউনিটি অ্যাক্সেসরিজ নামের ওই কারখানায় আগুনের সূত্রপাত হয়। 

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে সেখানে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট। তবে
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ভারপ্রাপ্ত কর্মকর্তা কফিল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিসের আটটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।