অভিনয়শিল্পী আনিকা কবির শখ ও আদিল হোসেন নোবেলকে সর্বশেষ দেখা গিয়েছিলো ২০১৬ সালে ‘দ্য হিরো’ নাটকে। তিন বছর বিরতির পর আবারো একসঙ্গে অভিনয় করেছেন ‘অহঙ্কার’ নাটকে। সম্প্রতি উত্তরায় এই নাটকের শুটিং শেষ হয়েছে।
মডেল ও অভিনেতা নোবেল বলেন, ‘শেখ সেলিমের নির্দেশনায় এটা আমার প্রথম কাজ। করপোরেট অফিসের উচ্চপদস্থ কর্মকতা আর কর্মচারীর মধ্যে সম্পর্কের রসায়নকে বেশ ভালোভাবেই ফুটিয়ে তুলেছেন নির্মাতা। গল্পটি অসাধারণ। সব মিলিয়ে ভালো একটি কাজ উপহার পাবেন দর্শক।’
এ বিষয়ে জানতে চাইলে শখ বলেন, ‘নোবেল ভাইয়ের সঙ্গে প্রথম গাজী শুভ্রর নির্দেশনায় আরসিকোলার বিজ্ঞাপনে মডেল হয়েছিলাম। তার সঙ্গে অভিনয় আমার কাছে স্বপ্নের মতো মনে হয়। আশা করছি আমাদের জুটির কাজটি দর্শকদের ভালো লাগবে।’
আরও পড়ুন: পুলিশে ২৬ কর্মকর্তা বদলি, ১১ জেলায় নতুন এসপি
সাব্বির চৌধুরীর গল্পে নাটকটি রচনা করেছেন তানিন রহমান। পরিচালনা করেছেন শেখ সেলিম। আসছে ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেল নাটকটি প্রচার হবে।
এ নাককটি ছাড়াও শখ অভিনয় বিরতি ভেঙে সম্প্রতি শেখ সেলিমের পরিচালনায় ‘সামচু ভাই সংসারী হতে চায়’ নামে একটি নাটকে অভিনয় করেছেন। এতে তার বিপরীতে অভিনয় করেছেন জাহিদ হাসান। আর নোবেলকেও দেখা যাবে ঈদের বেশ কয়েকটি নাটক ও টেলিছবিতে।
ইত্তেফাক/বিএএফ