৩০ হাজার মার্কিন ডলারসহ এক নারীকে আটক করেছে বিজিবি। বাংলাদেশি টাকায় যার মূল্য প্রায় ২৫ লাখ ২০ হাজার টাকা। রবিবার দুপুর আড়াইটার দিকে সদর সাতক্ষীরা উপজেলার ভোমরা স্থলবন্দর সংলগ্ন লক্ষিদাড়ি সীমান্ত থেকে তাকে আটক করা হয়।
আটক কামরুন্নাহার ঝর্ণা (৪৮) লক্ষিদাড়ি গ্রামের রেজাউল ইসলামের স্ত্রী।
বিজিবি জানায়, সাতক্ষীরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ ডলার আনা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে লক্ষিদাড়ি সীমান্তের বেড়িবাঁধ এলাকায় অভিযান চালানো হয়। এসময় ডলারসহ কামরুন্নাহার ঝর্ণাকে হাতেনাতে আটক করা হয়।
সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার জানান, ওই নারীকে ডলারসহ সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচ