সোনারগাঁ ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি গঠন

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে 'সোনারগাঁ ইতিহাস ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ কমিটি' নামে নতুন সংগঠনের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সুবর্ণগ্রাম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবি শাহেদ কায়েসকে আহ্বায়ক ও সোনারগাঁ সাহিত্য নিকেতনের সাধারণ সম্পাদক রবিউল হুসাইনকে সদস্য সচিব করে পাঁচ সদস্যের কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার বিকেলে সোনারগাঁ প্রেস ক্লাব কার্যালয়ে সভা শেষে এ কমিটি করা হয়।

অন্য সদস্যরা হলেন যুগ্ম আহ্বায়ক কবি রহমান মুজিব, সাংবাদিক ও লেখক হাসান মাহমুদ রিপন ও সুশাসনের জন্য নাগরিক সুজনের সোনারগাঁ শাখার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মামুন।

সংগঠনটির আহ্বায়ক কবি শাহেদ কায়েস বলেন, বিলুপ্তপ্রায় ইতিহাস-ঐতিহ্য ও প্রত্নসম্পদ সংরক্ষণ এবং প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের মাধ্যমে সোনারগাঁয়ের গৌরবোজ্জ্বল ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার লক্ষ্যেই সংগঠনটির যাত্রা শুরু হয়েছে।

এ সময় ছিলেন সোনারগাঁ প্রেস ক্লাবের সহসভাপতি মোক্তার হোসেন মোল্লা, কবি ও লেখক মোয়াজ্জেনুল হক, কবি শংকর প্রকাশ, সংগঠক রোকেয়া আক্তার, তারেক মাহমুদ, শামীমা নাসরিন, খাদিজা আক্তার, লতা মাহমুদ, মো. রাশেদ, সাংবাদিক সালাহউদ্দিন ও আব্দুস সাত্তার প্রমুখ।