মোদির সঙ্গে হঠাৎ দেখা করলো কাপুর পরিবারের তারকারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেছে বলিউডের কাপুর পরিবার।

 

কাপুর পরিবারের পক্ষে নরেন্দ্র মোদির হাতে আমন্ত্রণপত্র তুলে দেন কারিশমা কাপুর। ছবি: সংগৃহীতপরিবারের সদস্যরা পৃথকভাবে ছবি পোস্ট করে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান। সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিগুলো ছড়িয়ে পড়ার পর অনেকের প্রশ্ন, হঠাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে কেন দেখা করলেন তারা।

নরেন্দ্র মোদির সঙ্গে আলাপরত সাইফ আলি খান ও রণবীর কাপুর। ছবি: সংগৃহীত

ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়ান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, পৌরাণিক, ইতিহাস নির্ভর, দেবদেবী নির্ভর ভারতীয় সিনেমাকে প্রথম প্রাপ্তবয়স্ক করে গড়ে তুলে আন্তর্জাতিক মানে রূপ দেন রাজ কাপুর। এ প্রজন্ম তাকে রণবীর কাপুর, কারিনা কাপুরের দাদু বলেই চেনেন। 

নরেন্দ্র মোদির সঙ্গে আলাপরত কাপুর পরিবারের সদস্যরা। ছবি: সংগৃহীত

সেই ‘দাদু’র ১০০ বছর জন্মবার্ষিকীতে আয়োজিত আরকে ফিল্ম ফেস্টিভ্যালে আমন্ত্রণ জানাতে মঙ্গলবার (১০ ডিসেম্বর) মুম্বাই থেকে দিল্লি গিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন তারা।

নরেন্দ্র মোদির সঙ্গে রণবীর কাপুর ও আলিয়া ভাট। ছবি: সংগৃহীত

এসময় ছিলেন নীতু কাপুর, কারিনা কাপুর, কারিশমা কাপুর, রণবীর কাপুর, আলিয়া ভাট, সাইফ আলী খান, ঋদ্ধিমা কাপুর সাহনি ও তার স্বামী ভারত সাহনি, রিমা জৈন এবং স্বামী মনোজ জৈন, তাদের ছেলে আরমান।

কাপুর পরিবারকে স্বাগত জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

আগামী ১৪ ডিসেম্বর রাজ কাপুরের জন্মশতবর্ষ পূর্ণ হবে। এ উপলক্ষে ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতব্যাপী এক বিশেষ চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কারিশমা কাপুর। ছবি: সংগৃহীত 

দাদাসাহেব ফালকে সম্মানে ভূষিত সেই বিশিষ্ট অভিনেতার ১০টি প্রথম সারির ছবি দেখানো হবে দেশের ৪০টি শহরের ১৩৫টি সিনেমা হলে।

কারিনা কাপুরকে অটোগ্রাফ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত

কিংবদন্তি অভিনেতা-পরিচালক-প্রযোজক রাজ কাপুরের তৈরি আরকে ফিল্মস, ফিল্ম হেরিটেড ফাউন্ডেশন, এনএফডিসি এবং ন্যাশনাল ফিল্ম আর্কাইভ অফ ইন্ডিয়া যৌথভাবে এই রাজ কাপুর সিনেমা উৎসবের আয়োজন করেছে।

মনোযোগ দিয়ে কাপুর পরিবারের কথা শোনেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি: সংগৃহীত 

উৎসবের থিম নাম দেওয়া হয়েছে- সেলিব্রেটিং দ্য সেন্টেনারি অফ দি গ্রেটেস্ট শোম্যান। সিনেমাগুলো দেখানো হবে পিভিআর-আইনক্স এবং সিনেপলিসে।