বিজয় দিবসে আনসার অর্কেস্ট্রার মনোমুগ্ধকর পরিবেশনা

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বিজয় দিবস উপলক্ষে কনসার্টের আয়োজন করা হয়। এতে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অর্কেস্ট্রা দল। 

সোমবার বাংলাদেশের ৫৪তম বিজয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে আনসার বাহিনী।

সোমবার সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে বাংলাদেশের স্বাধীনতার গৌরবগাথা এবং মুক্তিযুদ্ধের চেতনায় অনুপ্রাণিত গান পরিবেশন করেন অর্কেস্ট্রা দলের সদস্যরা। অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, এবং জাতীয় ঐক্যের বার্তা উঠে আসে তাদের প্রতিটি পরিবেশনায় ও ব্যান্ডের সুরের মূর্ছনায়।

এই মনোমুগ্ধকর সাংস্কৃতিক আয়োজন উপভোগ করতে সোহরাওয়ার্দী উদ্যানে উপস্থিত ছিলেন বিশিষ্টজন, সরকারি কর্মকর্তা এবং সাধারণ মানুষ। 

উল্লেখ্য, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর এই অর্কেস্ট্রা দল মাটি ও মানুষের কাছাকাছি সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে জাতীয় পর্যায়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।