বরগুনার রিফাত হত্যা মামলার ১২নং আসামি টিকটক হৃদয় ও সন্দেহভাজন গ্রেফতার হওয়া রাতুল সিকদার স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছেন। রবিবার সন্ধ্যায় তাদের বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়।
আদালতের বিচারক মোহাম্মাদ সিরাজুল ইসলাম গাজীর উপস্থিতিতে তারা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তি মূলক জবানবন্দি দেন। পরে আদালত তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
রিফাত হত্যা মামলায় এ পর্যন্ত ১৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এখন পর্যন্ত এজাহার ভুক্ত চারজনসহ নয় আসামি হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন। এ ঘটনায় বর্তমানে আরও ৪ জনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।
আরও পড়ুন: ‘বোবাদের বাড়ি’র ভাতা পান একজন
উল্লেখ্য, গত ২৬ জুন সকাল সাড়ে ১০টার দিকে বরগুনা সরকারি কলেজের সামনে সন্ত্রাসীরা প্রকাশ্যে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে রিফাত শরীফকে। গুরুতর আহত রিফাতকে এদিন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে বিকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় রিফাতের বাবা দুলাল শরীফ বাদি হয়ে ১২ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
ইত্তেফাক/অনি