আইডব্লিউএস অনলাইন স্কুলে বাংলাদেশের শিক্ষার্থীরা পাবে ৪০% পর্যন্ত স্কলারশিপ 

বাংলাদেশি শিক্ষার্থীদের আন্তর্জাতিক মানের শিক্ষা সহজলভ্য করতে আইডব্লিউএস অনলাইন স্কুল বিশেষ উদ্যোগ নিয়েছে। মেধাভিত্তিক এবং প্রতিযোগিতামূলক শিক্ষার জন্য প্রতিষ্ঠানটি ৪০% পর্যন্ত স্কলারশিপ ঘোষণা করেছে।  

এই স্কলারশিপ প্রাপ্তির জন্য একটি কম্পিউটারভিত্তিক পরীক্ষা আগামী ২১ ডিসেম্বর ২০২৪, সন্ধ্যা ৭টায় অনুষ্ঠিত হবে। পরীক্ষায় গণিত ও ইংরেজি বিষয়ে প্রশ্ন থাকবে। এটি প্রথম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত সব শিক্ষার্থীর জন্য উন্মুক্ত। অংশগ্রহণের জন্য কোনো রেজিস্ট্রেশন বা ফি প্রয়োজন নেই। রেজিস্ট্রেশনের শেষ তারিখ ২০ ডিসেম্বর ২০২৪, রাত ১১টা।  

স্কলারশিপ প্রাপ্তির ক্ষেত্রে শিক্ষার্থীদের দুই ভাগে ভাগ করা হয়েছে। প্রথম থেকে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ৪০%, ২য় পুরস্কারে ৩৫%, এবং ৩য় পুরস্কারে ৩০% স্কলারশিপ প্রদান করা হবে। নবম শ্রেণি থেকে এ লেভেল পর্যন্ত শিক্ষার্থীদের জন্য ১ম পুরস্কারে ১০%, ২য় পুরস্কারে ৫%, এবং ৩য় পুরস্কারে ৩% স্কলারশিপ ঘোষণা করা হয়েছে।  

আইডব্লিউএস অনলাইন স্কুল বাংলাদেশের প্রথম ডিজিটাল স্কুল, যা ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন (সিএআইই) কর্তৃক অনুমোদিত। এটি ব্রিটিশ কারিকুলাম অনুসরণ করে এবং ইউনাইটেড কিংডম রেজিস্টার অব লার্নিং প্রোভাইডারস (ইউকেআরএলপি) ও কাউন্সিল অব ব্রিটিশ ইন্টারন্যাশনাল স্কুল (সিওবিআইএস) থেকে স্বীকৃত।  

প্রতিষ্ঠানটি অভিজ্ঞ ব্রিটিশ শিক্ষকদের মাধ্যমে পাঠদান করে থাকে। একাডেমিক কৃতিত্ব এবং লাইফ-স্কিল উন্নয়নের জন্য আইডব্লিউএস ভার্চুয়াল রিয়েলিটি (VR) এবং সিমুলেটেড রিয়েলিটি (SR) প্রযুক্তি ব্যবহার করে শিক্ষার্থীদের হাতে-কলমে শিক্ষা প্রদান করে।  

এছাড়াও আইডব্লিউএস শিক্ষার্থীদের ক্যারিয়ার কাউন্সেলিং সেবা দিয়ে তাদের একাডেমিক ও পেশাগত সাফল্যের পথে সহায়তা করে। যুক্তরাজ্যে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সফলতা অর্জনে প্রতিষ্ঠানটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।  

এই উদ্যোগে সহযোগী প্রতিষ্ঠান হিসেবে কাজ করছে সিএস মেটা লিমিটেড। প্রতিষ্ঠানটি যুক্তরাজ্যের গ্লোবাল সিএস ভ্যালির অংশ এবং ক্যানারি ওয়ার্ফ, লন্ডনে অবস্থিত। সিএস গ্রুপের সহযোগিতায় এই স্কলারশিপ প্রোগ্রাম একাডেমিক মেধা ও নেতৃত্বের ভিত্তিতে শিক্ষার্থীদের স্কলারশিপ প্রদান করবে।  

রেজিস্ট্রেশন ও বিস্তারিত তথ্যের জন্য ভিজিট করুন:  
[IWS অনলাইন স্কুল](https://iwsonlineschool.co.uk/partners/cs)  
[C.S. Meta](https://csmeta.pro/#iwsonlineschool)