ভাইব্রেন্ট এখন উত্তরায়

গ্রাহকদের চাহিদা ও ব্যবসা সম্প্রসারনের ধারাবাহিকতায় ইউএস-বাংলা গ্রুপের অন্যতম প্রতিষ্ঠান ভাইব্রেন্ট'র ঢাকার উত্তরায় একটি আধুনিক সুযোগ-সুবিধা সম্পন্ন সেলস্ সেন্টারের উদ্বোধন করা হয়েছে। 

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে সেলস সেন্টারটির উদ্বোধন করেন ভাইপ্রেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা জনাব মো. রুহুল আমিন মোল্লাহ। এছাড়াও উপস্থিত ছিলেন ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক-জনসংযোগ মো. কামরুল ইসলামসহ ইউএস-বাংলা গ্রুপের অন্যান্য কর্মকর্তাবৃন্দ। 

স্বল্পতম সময়ের মধ্যে একটি নিজস্ব ব্র্যান্ড পরিচিতি অর্জন করতে সক্ষম হয়েছে ভাইব্রেন্টসামগ্রী। এর যাত্রা শুরুর পর থেকে গ্রাহকদের চাহিদা, রুচিশীলতা, আধুনিকতা ও আয়ের সক্ষমতার কথা বিবেচনায় রেখে প্রতিনিয়ত আধুনিক ডিজাইনের পুরুষ, মহিলা ও শিশুদের জন্য জুতার কালেকশন রাখছে শো-রুম গুলোতে। ভাইব্রেন্টসামগ্রীর মান ও দামের প্রতি বিশেষভাবে লক্ষ্য রেখে গ্রাহকদের উন্নত সেবা প্রদান করে যাচ্ছে। এর পণ্যসামগ্রী নিজস্ব ফ্যাক্টরীতে উন্নত প্রযুক্তিতে তৈরি।

প্রত্যেকটি ভাইব্রেন্টের শো-রুমে জুতা ছাড়াও রয়েছে ভাইব্রেন্ট ব্র্যান্ডের বিভিন্ন ডিজাইনের লেদার সামগ্রী, ট্রাভেল ব্যাগ, পুরুষ গ্রাহকদের জন্য শার্ট, টি-শার্ট, শিশুদের জন্য আধুনিক ডিজাইনের ড্রেসসহ অন্যান্য লাইফ স্টাইল সামগ্রী। সকল আউটলেটে সহস্রাধিক ডিজাইনের বিভিন্ন লাইফস্টাইল সামগ্রীর কালেকশন রয়েছে।  

নতুন শো-রুমের উদ্বোধন উপলক্ষে সপ্তাহব্যাপী যেকোনো পণ্যে ২৪% ছাড় সুবিধা রয়েছে। উত্তরার সোনারগাঁও জনপথে সেক্টর-১১ এর ৮ নং বাড়ীতে ভাইব্রেন্টের ২২তম শো-রুমের উদ্বোধন করা হয়েছে। 

যাত্রা শুরুর পর থেকে পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলেছে ভাইব্রেন্ট। কম মূল্যে আধুনিকতার ছোঁয়া দিতেই ভাইব্রেন্টের পণ্যসামগ্রী দেশব্যাপী ছড়িয়ে দিতে বদ্ধপরিকর। গ্রাহকদের সুবিধার্থে প্রত্যেকটি শো-রুমেই ক্যাশ ক্রয় ছাড়াও ভিসা ও মাস্টার কার্ড গ্রহন করা হচ্ছে। ইতিমধ্যে অনলাইন এর মাধ্যমেও ভাইব্রেন্টের সকল পণ্য গ্রাহকসেবায় অন্তর্ভূক্ত হয়েছে।