রাজধানীর খিলক্ষেত পূর্ব নামাপাড়া এলাকায় নকশা বহির্ভূত কয়েকটি ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযানে ভবনের মালিককে তিন লক্ষ টাকা জরিমানা করেছে রাজউক।
সোমবার (২৩ ডিসেম্বর) খিলক্ষেত পূর্ব নামাপাড়া এলাকায় সকাল থেকে বিকাল পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এসময় অভিযানটি রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম পরিচালনা করেন।
উচ্ছেদ অভিযান চলাকালে নকশা বহির্ভূত কয়েকটি নির্মাণাধীন ভবনের রাজউক এর আওতাধীন জোন-২/২ এলাকায় উচ্ছেদ অভিযানসহ জরিমানা করা হয়।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম বলেন, খিলক্ষেত পূর্ব নামাপাড়া এলাকায় রাজউক নকশা বহির্ভূত ভবনের বিরুদ্ধে আমরা মোবাইল কোর্ট পরিচালনা করি। এ সময়ে নকশা বহির্ভূত কয়েকটি বহুতল ভবনের আংশিক অপসারণসহ তাৎক্ষনিকভাবে একটি ভবনে তিন লক্ষ টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও বাউন্ডারী ওয়াল রাস্তা দখল করে নির্মাণ করায় তা ভেঙে আংশিক অপসারণ করা হয়েছে।
এসময় মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-২/২ এর অথরাইজড মাসুক আহমেদ, সহকারী অথরাইজড অফিসার এ.কে এম জাকির হোসেন, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।