প্রশাসনের প্রাণকেন্দ্র রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ সচিবালয়ের ৭ নম্বর ভবনে আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দেবে বলে জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান
তিনি বলেন, তিন দিনের মধ্যে সচিবালয়ে আগুনের উৎস ও কারণ তদন্ত করে প্রতিবেদন দেবেন উচ্চ পর্যায়ের কমিটি।
এর আগে, সচিবালয়ে আগুন লাগার ঘটনা তদন্তে সাত সদস্যের একটি কমিটি গঠন করে সরকার। মন্ত্রীপরিষদ বিভাগ থেকে এক অফিস আদেশ থেকে এই কমিটি গঠনের বিষয়টি জানা গেছে।