লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। সময়ের সেরা খেলোয়াড় তো বটেই। ফুটবল ইতিহাসের সবচেয়ে সেরা খেলোয়াড় কে? এমন প্রশ্ন উঠলে সবার আগে আসে এই দুই কিংবদন্তির নাম। তবে মেসি ২০২২ সালে কাতারে আর্জেন্টিনাকে ৩৬ বছর পর বিশ্বকাপ শিরোপা জিতেনোর পর এমন প্রশ্নে কিছুটা ভাটা পড়েছে। তবুই এই কিংবদন্তির ভক্ত-সমর্থকদের মধুর বাকযুদ্ধ লেগেই থাকে কে সেরা এ প্রসঙ্গটি। শুধু মাঠে নয়-মাঠের বাইরে কখন কি করছেন এই দুই তারকা। তা নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই।
বিশ্বজুড়ে বড়দিন পালন করছেন খ্রিস্টানধর্মীরা। ফুটবলেও চলছে বড়দিনের বিরতি। খেলা না থাকায় পরিবার নিয়ে বড়দিন উদযাপন করছেন সব ফুটবলাররা। ব্যতিক্রমন নন লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো। মেসি নিজ দেশ আর্জেন্টিনায় এবং ক্রিশ্চিয়ানো রোনালদো ফিনল্যান্ডে পরিবার নিয়ে উদযাপন করছেন বড়দিনের ছুটি। সেখান থেকে মঙ্গলবার রাতে নিজের ইনিস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেন পর্তুগিজ মহাতারকা। ঐ ভিডিওতে দেখা যায় রোনালদো তার বড় ছেলেকে চ্যালেঞ্জ করে মাইনাস ২০ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় সুইমিং পুলে প্রায় ২ মিনিট নিজের শরীর ডুবিয়ে রেখেছেন।
ভিডিওটি করছিলেন রোনালদোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। তিনিও রোনালদোর এমন কাণ্ড অবাক হয়ে দেখছিলেন এবং রোনালদোর তিন মেয়ে উৎসাহ দিচ্ছিলেন তাকে। এমন ভিডিও প্রকাশ করার পর আবারও আলোচনায় রোনালদোর ফিটনেসের বিষয়টি। ৩৯ বছর বয়য়ে এই আল নাসর তারকা যখন মাঠে বল নিয়ে প্রতিপক্ষের ডি-বক্সে হানা দেন। তখন তাকে দেখে বোঝার অবকাশ সেই তার বছর ৪০ ছুঁই ছুঁই। প্রথম দেখায় মনে হতে পারে ২৩-২৪ বছর বয়সী কোনো ফুটবলার দাপিয়ে বেড়াচ্ছেন পুরো মাঠ।
এর আগে একাধিক সাক্ষাৎকারে এই পর্তুগিজ তারকা জানিয়েছেন, নিজের শরীর নিয়ে যথেষ্ট সচেতন তিনি। কোমলপানীয় জাতীয় কোনো কিছু পান করেন না। এছাড়াও ফ্যাটযুক্ত খাবারও খান না তিনি। প্রতিদিনই জিমে ঘাম জড়ান। এছাড়াও গতকাল নিজের ইনিস্টাগ্রামে একটি ছবি শেয়ার করেন রোনালদো। সেখানে দেখা পরিবার নিয়ে ডিনার করছেন তিনি।
অন্যদিকে ইন্টার মায়ামির আপাতত কোনোর ম্যাচ না থাকায় নিজ দেশ আর্জেন্টিনায় পরিবার নিয়ে বড়দিন উদযাপন করছেন আজেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। পরশু রাতে নিজের ইনিস্টগ্রামে কয়েকটি ছবি শেয়ার করেন লিওনেল মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জো। সেখানে দেখা যায় বড়দিনের পোশাক পড়ে মেসি এবং তিন ছেলেরসহ বড়দিন উদযাপন করছেন আন্তোনেলা রোকুজ্জো।
তবে বতর্মানে মেসিকে নিয়ে গুঞ্জন আছে, ক্যারিয়ারের শেষ বেলায় ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব ম্যানচেস্টার সিটিতে লোনে আসতে পারেন এই আর্জেন্টাইন অধিনায়ক। দলকে হারের বৃত্ত থেকে বের করতে গার্দিওলা মতে মেসি হতে পারে সবচেয়ে ট্রাম্পকার্ড। তবে বিষয়টি এখন পর্যন্ত গুঞ্জন বলে ধরে নেয়া যায়। কেননা এই বিষয়ে আনুষ্ঠানিক ভাবে ইন্টার মায়ামি কিংবা ম্যানচেস্টার সিটির পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি।