মেলান্দহে বন্যার পানিতে স্কুলছাত্রের মৃত্যু

জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে পড়ে স্কুলছাত্র জুনায়েদ আহমেদ (১৫) মারা গেছে। জুনায়েদ খাসিমারা হাইস্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী। সে খাসিমারা গ্রামের শাহ আলমের ছেলে। 

জানা গেছে, আজ সোমবার দুপরে বন্যার পানিতে মাছ ধরতে গেলে তীব্র স্রোতে নিখোঁজ হয় স্কুলছাত্র জুনায়েদ আহমেদ। খবর পেয়ে মেলান্দহ ফায়ার সার্ভিস ও ডুবুরির দল অনুসন্ধান চালাচ্ছে।

আরো পড়ুন: বুধবার আংশিক চন্দ্রগ্রহণ

ইত্তেফাক/এমআই