আনোয়ার হোসেন আনুকে সভাপতি, ওয়াসিম ভূইয়াকে সাধারণ সম্পাদক, জহিরুল ইসলাম কলিমকে সাংগঠনিক সম্পাদক এবং ইলিয়াছ আহমেদকে প্রচার সম্পাদক করে জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।
গত রোববার জাতীয় ক্রীড়া পরিষদ সংলগ্ন পুষ্পাদম রেস্টুরেন্টে জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির সাধারণ সভায় এ কমিটি ঘোষণা করা হয়। সাধারণ সভায় সভাপতিত্ব করেন রেজাউল করিম বাবু।
সভাসূত্রে জানা গেছে, জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির গত ফ্যাসিস্ট সরকারের সময়ে গঠিত কমিটি বাতিল করে মো. আনোয়ার হোসেন আনু-কে সভাপতি করে ২১ সদস্যবিশিষ্ট নতুন কমিটি সভায় সর্বসম্মতিক্রমে গঠন করা হয়। ক্রীড়াঙ্গণের উন্নতমানের ক্রীড়া স্থাপণা নির্মাণে জাতীয় ক্রীড়া পরিষদ ঠিকাদার কল্যাণ সমিতির নতুন কমিটি অগ্রনী ভূমিকা পালন করবে সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয়।
নতুন কমিটিতে আরও রয়েছেন- সহসভাপতি পদে মিজানুর রহমান সোহেল, মো. রেজাউল করিম বাবু, নাসির উদ্দিন এবং জামিলুর রহমান নয়ন, সহ সাধারণ সম্পাদক পদে আবদুস সালাম খান ও শফিকুল ইসলাম যুগ্ম সম্পাদক পদে সাব্বির আহমেদ, আক্তার হোসেন রিপন, নজরুল ইসলাম জুয়েল এবং আসিফ ওমর ফারুক, প্রচার সম্পাদক পদে ইলিয়াছ আহমেদ, ক্রীড়া সম্পাদক পদে মেরাজ খান, সদস্য পদে রাকিবুল হক সরকার, খন্দকার সেলিম আহমেদ, জাহেদুল হক, আশরাফ উদ্দিন রুবেল, গাজী শাহীন এবং আনিসুর রহমান বাদল।