ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামে সোমবার (১৫ জুলাই) ভোরে বয়ে যাওয়া ঘূর্ণিঝড়ে গাছ উপড়ে ঘরের ওপর পড়ে মো. রুমন মিয়া (১০) নামে প্রথম শ্রেণির ছাত্রের মৃত্যু হয়। সে অরণ্যপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছিল।
পিতা-মাতা হারা ওই ছাত্রটিকে জনৈক এরশাদ মিয়া নামে একজন লালন-পালন করতেন।
নান্দাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. রেজাউল করিম স্কুল ছাত্রের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ময়মনসিংহের জেলা প্রশাসকের পক্ষে শিশুটির দাফন-কাফনের জন্য নান্দাইল উপজেলা নির্বাহী অফিসার মোসাদ্দেক মেহদী ইমাম ঘটনাস্থলে পৌঁছে তাৎক্ষণিক নগদ ২০ হাজার টাকা অভিভাবকের কাছে প্রদান করেছেন বলে জানান।
আরো পড়ুন: রেজিস্ট্রেশন সম্পন্ন হলে অনলাইন গণমাধ্যমে শৃঙ্খলা আসবে: তথ্যমন্ত্রী
ইত্তেফাক/এমআই