গোবিন্দগঞ্জে ট্রলির ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ট্রলির ধাক্কায় জাহিদ হাসান (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

শুক্রবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে দিনাজপুর-গোবিন্দগঞ্জ ভায়া ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে শহরের পশ্চিম চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহত জাহিদ হাসান বগুড়ার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের সোলেমান আলীর ছেলে।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জের বাজার রোড থেকে একটি ইটভাঙার পাওয়ার ট্রলি দ্রতগতিতে আঞ্চলিক মহাসড়কে ঢুকে পড়ে। এ সময় গোবিন্দগঞ্জমুখী ওই মোটরসাইকেলে সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী জাহিদ হাসান ঘটনাস্থলেই প্রাণ হারান।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, দুর্ঘটনার পর ইটভাঙার ট্রলিটি পালিয়ে গেছে। জাহিদ হাসান নামের ওই যুবকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।