রংপুরে যৌথ বাহিনীর অভিযানে এয়ারগানসহ বিপুল পরিমাণ সামগ্রী উদ্ধার

রংপুর মহানগরীর মেডিকেল পূর্ব গেট এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় ওই বাড়ি থেকে একটি এয়ারগানসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রংপুর মেডিকেল কলেজের পূর্ব গেট এলাকার আল আমিনের বাড়িতে এ অভিযান পরিচালিত হয়।

যৌথবাহিনী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। এ সময় আল আমিনের কাছ থেকে ১টি এয়ার গান, ২৫ গ্রাম গাঁজা, আটশ’ গ্লোবস, এক হাজার পিস সার্জিক্যাল গ্লোবস, একশ’ পিস কেনুলা,  তিনশ’ সিরিজ, ৩২০টি বাটারফ্লাই সেটসহ বিপুল পরিমাণ সার্জিক্যাল সামগ্রী উদ্ধার করা হয়। পরে আল আমিনকে আটক করা হয়।

রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানার ওসি আতাউর রহমান বলেন, যৌথবাহিনী আটক করার পর আল আমিনকে থানায় সোপর্দ করেছে। আইনি প্রক্রিয়া চলছে। এ ঘটনায় মামলা দায়ের হবে।