গাজার এক বছরে ৮১৫টি মসজিদ ধ্বংস করেছে ইসরায়েল

২০২৪ সালে ইসরায়েলি বাহিনী গাজায় ৮১৫টি মসজিদ পুরোপুরি ধ্বংস করেছে। সেই সঙ্গে ১৫১টি মসজিদ আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া গাজা সিটির তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে।

রোববার (৫ জানুয়ারি) ফিলিস্তিনের আওকাফ ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ইসরায়েলি বাহিনীর হামলায় গাজায় ধ্বংস হওয়া একটি মসজিদ। ছবি: সংগৃহীত

ওয়াফা নিউজ এজেন্সির বরাতে আল জাজিরা জানিয়েছে, শুধু মসজিদই নয় ১৯টি কবরস্থান ধ্বংস করেছে ইসরায়েল। সেই সঙ্গে কবর ভেঙে লাশও তোলা হয়েছে।

ফিলিস্তিনের মন্ত্রণালয় আল-আকসা মসজিদে হামলার নিন্দা জানিয়ে বলেছে, চরমপন্থী বসতি স্থাপনকারী গ্রুপগুলোকে মসজিদ প্রাঙ্গণে হামলা চালানো ও অপবিত্র করার অনুমতি দিয়েছে ইসরায়েলি সরকার।

গাজা সিটির তিনটি গির্জাও ধ্বংস করা হয়েছে ২০২৪ সালে। ছবি: সংগৃহীত

প্রতিবেদনে আরও জানানো হয়েছে, ২০২৪ সালে মসজিদের পবিত্র স্থানে ইসরায়েলি বসতি স্থাপনকারীরা ২৫৬ বার অনুপ্রবেশ করেছে। মসজিদের পবিত্রতা অমান্য করে ইহুদিরা ধর্মীয় অনুশীলনও করেছে।