ভূমিষ্ট হওয়ার সময় মাকে হারিয়ে অসহায় হাতির শাবক

কক্সবাজারের টেকনাফ পাহাড়ে এক বন্য মা হাতি বাচ্চা প্রসব করার সময় মৃত্যু হয় মা হাতির। পরে একটি হাতি বাচ্চা (শাবক) বন বিভাগের সদস্যরা উদ্ধার করেন।

রোববার (৫ জানুয়ারি) বিকালের দিকে টেকনাফের হোয়াইক্যং রেঞ্জের হরিখোলা গহীন পাহাড় থেকে  হাতির বাচ্চা শাবকটা উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেন হোয়াইক্যং হোয়াইক্যং রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী। 

রেঞ্জ অফিসার মো. মিনার চৌধুরী জানান, স্থানীয়দের মাধ্যমে খবর আসে হোয়াইক্যং রেঞ্জের আওতায় হরিখোলা গহীন পাহাড়ে একটি বন্য মা হাতি বাচ্চা শাবক প্রসব করার সময় মা হাতি’র মৃত্যু হয়।

এ ঘটনার খবর পেয়ে রোববার বিকালে হোয়াইক্যং বিটের বন বিভাগের সদস্যরা পাহাড়ে পৌঁছে ঘটনাস্থল থেকে হাতির বাচ্চা শাবকটি উদ্ধারের পরে বন বিভাগের অফিসে নিয়ে আসা হয়। এবং মৃত হাতিটা মাটি ছাপা দেওয়া হবে। 

তিনি আরও জানান, উদ্ধার হওয়া হাতির বাচ্চা শাবক টা ডুলাহাজারা সাফারি পার্ক পাঠানো হবে বলে তিনি জানায়।