বেথলেহেমে ৭ জানুয়ারি বড়দিন পালনের জন্য জড়ো হচ্ছেন অর্থোডক্সরা

জুলিয়ান দিনপঞ্জি অনুসারে মঙ্গলবার (৭ জানুয়ারি) বড়দিন পালন করবে অর্থোডক্স সম্প্রদায়ের খ্রিস্টানরা। এ উপলক্ষে আজ সোমবার ক্রিসমাসের আগের দিন বেথলেহেমে জড়ো হচ্ছেন তারা।

দিনটি উপলক্ষে ফিলিস্তিনের শহর বেথলেহেমের চার্চ অফ দ্য নেটিভিটিতে (যীশু খ্রীস্টের জন্মস্থান) নানা আয়োজন করা হবে। সেই সঙ্গে ম্যাঙ্গার স্কয়ারের মধ্য দিয়ে শোভাযাত্রা যাবে।

৭ জানুয়ারি বড়দিন পালন করতে বেথলেহেমে জড়ো হচ্ছেন অর্থোডক্স সম্প্রদায়ের খ্রিস্টানরা। ছবি: সংগৃহীত

যীশুর জন্মস্থান হিসাবে বিভিন্ন সম্প্রদায়ের খ্রিস্টানদের কাছে এই স্থানটি ধর্মীয় বিশেষ তাৎপর্য বহন করে। এটি বেথলেহেমের বড়দিন উদযাপনের কেন্দ্রবিন্দু।

কপটিক ও সিরিয়ানসহ অন্যান্য অর্থোডক্স খ্রিস্টানরা জুলিয়ান ক্যালেন্ডার অনুসরণ করে ৭ জানুয়ারি ক্রিসমাস পালন করে। আর রোমান ক্যাথলিক এবং প্রোটেস্ট্যান্টরা ২৫ ডিসেম্বর এটি উদযাপন করে।

৭ জানুয়ারি বড়দিন পালন করতে বেথলেহেমে জড়ো হচ্ছেন অর্থোডক্স সম্প্রদায়ের খ্রিস্টানরা। ছবি: সংগৃহীত

গাজায় চলমান যুদ্ধের কারণে টানা দ্বিতীয় বছরের মতো এবার বড় আকারের উদযাপন বাতিল করা হয়েছে। ২৫ ডিসেম্বর থেকে ম্যাঙ্গার স্কয়ারে কোনো আলো, ক্রিসমাস ট্রি বা উত্সবের আমেজ নেই।