গোপালগঞ্জের মুকসুদপুরে মোটরসাইকেল ও যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে বাসচাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহীর মৃত্যু হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের রথখোলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে ।
নিহত তুহিন শেখ (৩০) রাজৈর উপজেলার টেকেরহাট বন্দর সংলগ্ন ঘোষালকান্দি গ্রামের লিয়াকত শেখের ছেলে ও মুকুল শেখ (২৫) একই গ্রামের নুরু শেখের ছেলে ।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার রথখোলা নামক স্থানে মাদারীপুর গামী মাদারীপুর পরিবহনের একটি যাত্রীবাহী বাস ও ভাংগা গামী একটি মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয় । এসময় মোটরসাইকেল চালক তুহিন শেখ ও আরোহী মুকুল শেখ গুরুতর আহত হয় গুরুতর অবস্থায় তাদের উদ্ধার করে টেকেরহাট সিটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে ।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, রথখোলা এলাকায় দুর্ঘটনায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতদের লাশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।