নাটোর সদর উপজেলার বড়হরিশপুরে কাশিমপুর কেন্দ্রীয় মহাশ্মশানের সেবায়েত তরুণ চন্দ্র দাস (৬০) হত্যার মূল আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) নাটোর থানা পুলিশ ঘটনার সাথে জড়িত মূল আসামি মোঃ সুবজ হোসেনকে (২৪) চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তারের পর আসামি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। জবানবন্দিতে সবুজ তার সহযোগী হিসেবে হাসান মন্ডল, সজিব হাসান, তোতা, তালহা ও আল-মুতাকাব্বিরের নাম উল্লেখ করেন।
গত ২১ ডিসেম্বর সকালে মহাশ্মশান মন্দিরের সদস্যরা ভোগ ঘরে গেলে সেবায়েত তরুণের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান। তরুণ চন্দ্র ২৩ বছর ধরে মন্দিরের সেবায়েতের দায়িত্বে ছিলেন।