পোস্টপেইড মিটার সম্পর্কে বিভ্রান্তিকর তথ্যের স্পষ্টীকরণ

বিআরইবি ও পল্লী বিদ্যুৎ সমিতির পোস্টপেইড মিটার নিয়ে বেসরকারি টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের ব্যাখ্যা দিয়ে সংবাদ সম্মেলন করলো বিএন্ডটি মিটার লি.।  উক্ত প্রতিবেদনে মিটার সরবরাহকারী প্রতিষ্ঠান হিসেবে বিএন্ডটি মিটার লি. সম্পর্কে যে তথ্য প্রচারিত হয়েছে তা ভ্রান্ত ও মিথ্যা বলে দাবি করে প্রতিষ্ঠানটি। 

বৃহস্প্রতিবার (৯ জানুয়ারি) রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে পোস্টপেইড মিটার নিয়ে বিএন্ডটিকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার না করার অনুরোধ জানায় প্রতিষ্ঠানটি ডিরেক্টর মো হাবিবুর রহমান সহ উপস্থিত ঊর্ধ্বতন কর্মকর্তারা। 

এসময় ডিরেক্টর মো হাবিবুর রহমান বলেন, একটি বেসরকারি টিভি চ্যানেলে বিএন্ডটি মিটার সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করে, যেখানে উদ্দেশ্যমূলকভাবে বিএন্ড টি মিটার লিমিটেড এর ব্যাপারে কিছু বিভ্রান্তিকর তথ্য পরিবেশন করা হয়, যা সম্পূর্ণ মিথ্যা ও ভ্রান্ত। প্রচারিত প্রতিবেদনে গুরুত্বপুর্ণ কিছু বিষয়গুলো তুলে ধরা হয়, যেগুলোর সাথে বিএন্ডটি'র কোনো সম্পৃক্ততা নেই।   

এ বিষয়ে বিএন্ডটি মিটার লিমিটেডের পক্ষ থেকে উক্ত বিষয়ে বিস্তারিত ব্যাখ্যা দেওয়া হয় ও প্রচারিত প্রতিবেদনের বিভ্রান্তিকর তথ্যগুলোর সুনির্দিষ্ট জবাব পয়েন্ট আকারে তুলে ধররেন প্রতিষ্টানটির ডিরেক্টর মো হাবিবুর রহমান। 

সংবাদ সম্মেলনে প্রতি বছর মিটার নষ্টের পরিমাণ, প্রিপেইড মিটার সংক্রান্ত ও বর্তমান প্রিপেইড মিটার কি ধরনের সমস্যা ও গ্রাহক ভোগান্তি তৈরি করছে এবং গ্রাহক সরাসরি খোলা বাজার হতে মিটার কিনলে এর মূল্য বৃদ্ধি পাওয়া এবং টেম্পারিং-এর সম্ভাবনা বৃদ্ধির ব্যাপারে সম্মেলনে আলোকপাত করা হয়। সংবাদ সম্মেলন থেকে সাধারণ গ্রাহকদের এই বিষয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানানো হয়। একই সঙ্গে গ্রাহকদের সর্বোচ্চ সেবা ও মানের বিষয়ে অঙ্গীকার করেন প্রতিষ্ঠানটির উর্ধতন কর্মকর্তারা।