যশোরের অভয়নগরের ধোপাদী পাঁচকবর গ্রামের বেকার যুবক অহিদুল মোল্যা। তিনি শখের বসে ষাঁড় পুষে আজ স্বাবলম্বী।
গত তিন বছর ধরে তার পোষা ষাঁড়টির বর্তমান দাম ৪৫০০০০/-(চার লাখ পঞ্চাশ হাজার টাকা) যা দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ভীড় জমাচ্ছেন। তিনি ২৬ মণ ওজনের ষাঁড়টির নাম দিয়েছেন ইয়ামাহা বাবু। ঐ নামেই বাড়ির সবাই ডাকেন তাকে।
এবারের কোরবানিতে ইয়ামাহা বাবুকে বিক্রি করতে চান তিনি।
ইত্তেফাক/আরকেজি