কাবরেরা-পিটার দুজনকেই রেখে দিচ্ছে বাফুফে 

জাতীয় ফুটবল দলের কোচ স্প্যানিয়ার্ড হ্যাভিয়ের কাবরেরা পুনরায় বাংলাদেশ দলের দায়িত্ব পালন করবেন। ৩১ ডিসেম্বর তার চুক্তির মেয়াদ শেষ হলেও নতুন করে মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে বাফুফে। প্রথম দিকে ৩১ মার্চ পর্যন্ত পরিকল্পনার কথা শোনা গেলেও পরবর্তীকালে সেটি বাড়িয়ে ২০২৬ সালের ৩১ মার্চ পর্যন্ত করা হয়। 

এর মধ্যে পুরো সময়টা জুড়ে এশিয়ান কাপের বাছাই রয়েছে। আর ফাঁকে ফাঁকে ফিফা প্রীতি ম্যাচ তো আছেই। এশিয়ান কাপের বাছাইয়ের শেষ ম্যাচ হবে ২০২৬ সালের ৩১ মার্চ। এ পর্যন্ত হ্যাভিয়ের বাংলাদেশ ফুটবল দলের কোচের দায়িত্ব পালন করবেন।

অন্যদিকে ইংলিশ কোচ পিটার বাটলারকে দুই বছরের জন্য চুক্তি করতে সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তাকে দুই বছরের জন্য চুক্তি করতে সিদ্ধান্ত দিয়েছে বাফুফে। ২০২৬ সালে নারী সাফ চ্যাম্পিয়নশিপ। বাংলাদেশের সামনে হ্যাটট্রিকের সুযোগ। ২০২৬-এর সাফ নারী চ্যাম্পিয়নশিপের কথা মাথায় রেখে পিটার বাটলারকে নেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছে। 

প্রথমে পিটারকে এক বছরের জন্য নেওয়ার কথা জানা গেলেও সেটি পরিবর্তন করে দুই বছর চূড়ান্ত করা হয়। কারণ এক বছর শেষ হলে সাফের পুনরায় নতুন কোচ নিয়োগ নিয়ে ঝামেলায় যেতে চাইছে না বাফুফে। যে কারণে একসঙ্গে দুই বছরের জন্য পিটারকে বাংলাদেশ দলের দায়িত্ব তুলে দেওয়ার সিদ্ধান্ত হয়।