টেকনাফে পাহাড় থেকে পড়ে বন্যহাতির মৃত্যু

কক্সবাজারের টেকনাফে পাহাড় থেকে পড়ে এক বন্যহাতির মৃত্যু হয়েছে। হাতিটির বয়স আনুমানিক ৮-১০ বছর হবে।

শনিবার (১৮ জানুয়ারি) সকালে টেকনাফ হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে হাতিটা মৃত অবস্থায় পাওয়া যায়। বিষয়টি জানিয়েছেন টেকনাফ সহকারী বন সংরক্ষণ মো. মনিরুল ইসলাম।

তিনি বলেন, শনিবার সকালে টেকনাফের হ্নীলা বিটের পাহাড়ি ছড়া থেকে বয়স আনুমানিক ৮-১০ বছরের একটা বন্যহাতি মৃত অবস্থায় উদ্ধার করা হয়। পরে সেটি সুরতহাল করে পাহাড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাতির বাচ্চাটি পাহাড় থেকে পড়ে গিয়ে মৃত্যু হতে পারে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে হাতিটির মৃত্যুর কারণ জানা যাবে।