একুশে টেলিভিশনের পর্দায় আসছে ‘ফ্যাক্ট চেক’

একুশে টেলিভিশন (ইটিভি) এবার নিয়ে আসছে ব্যতিক্রমী এক অনুষ্ঠান ‘ফ্যাক্ট চেক’। অনুষ্ঠানটির প্রথম পর্ব প্রচারিত হবে ২১ জানুয়ারি, মঙ্গলবার (২১ জানুয়ারি) রাত ১০টায়।

তথ্য, অপ-তথ্য, ভুল তথ্য আর গুজব নিয়েই এই আয়োজন। প্রতি মঙ্গলবার রাত ১০টায় একুশে টেলিভিশনে লাইভ সম্প্রচারিত হবে এই অনুষ্ঠানটি। শুভ আহমেদের প্রযোজনায় অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন সিনিয়র সাংবাদিক হারুন উর রশীদ।

ভুয়া খবর আর গুজবের প্রভাব সুদুর প্রসারী। এটা যেমন ব্যক্তির জীবনকে বিপর্যস্ত করতে পারে। তেমনি জাতীয় জীবনেও তৈরি করতে পারে সংকট। আর এই নকলের ভিড়ে, আসল হারিয়ে যায়। অপ-তথ্যের দাপটে সঠিক তথ্য কোনটি তা নিয়ে নগরিকরা পড়েন সংশয়ে।

WhatsApp Image 2025-01-20 at 22.49.31_58882c8b

শুধু বাংলাদেশ নয়, সারা বিশ্বকেই এখন ফেইক নিউজের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে। আর এই সময়ে ‘ফেইক নিউজ আগ্রাসনের’ শিকার হচ্ছে বাংলাদেশ। সামাজিক যোগাযোগমাধ্যম ফেইক নিউজকে জ্যামিতিকভাবে ছড়িয়ে দিচ্ছে।

গুজব আর অপ-তথ্যের জবাব দিতেই একুশে টেলিভিশনের ‘ফ্যাক্ট চেক’। গুজব চেনার পদ্ধতিও জানাবেন বিশ্লেষকরা। বলবেন সচেতনতার কথা।