আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু

আড়াইহাজারে পানিতে পড়ে ফাতেমা (৬) নামের এক শিশু নিহত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের কড়ইতলা গ্রামে এই ঘটনা ঘটে। নিহত ফাতেমা ওই গ্রামের মাসুদ মিয়ার ছেলে।

আরও পড়ুন: আড়াইহাজারে শ্বশুর বাড়িতে জামাতার লাশ

এলাকাবাসী জানায়, সকাল থেকে শিশু ফাতেমাকে খুজেঁ পাওয়া যাচ্ছিল না। পরে তার স্বজনরা কয়েক ঘন্টা খুঁজে দুপুর ২টার দিকে বাড়ির পাশের বিলে তার লাশ ভাসতে দেখে। শিশুটি কড়ইতলা ইব্রাহিমা মাদরাসার নুরানী বিভাগের ছাত্রী।

ইত্তেফাক/নূহু