শৈলকুপায় বজ্রপাতে দুজন নিহত

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার আনন্দনগর গ্রামে বজ্রপাতে দুজন কৃষি শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুজন। নিহতরা হচ্ছেন, পাবনার চাটমোহর উপজেলার খয়রা গ্রামের খায়রুল ইসলাম (৩৫) ও নিজাম উদ্দিন (৫০)। তারা সম্পর্কে শ্যালক-ভগ্নিপতি। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে এ বজ্রপাতের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন: আড়াইহাজারে পানিতে পড়ে শিশুর মৃত্যু

রামচন্দ্রপুর পুলিশ ক্যাম্পের ইনচার্জ রবিউল ইসলাম জানান, নিহতরা জামির মালিতার ক্ষেতে ধান লাগাচ্ছিলেন। এ সময় বজ্রবৃষ্টি শুরু হয়। বজ্রপাতে মারা যান খায়রুল ইসলাম ও নিজাম উদ্দিন। আহত হন জমির মালিক জামির মালিতা ও তার ভাইপো সাব্বির। তাদের উদ্ধার করে কুষ্টিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইত্তেফাক/নূহু