জেনিনে অবরোধ, পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী

কমপক্ষে ৪৭ হাজার ১৬১ ফিলিস্তিনিকে হত্যার পর অবরুদ্ধ গাজায় যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা ও অপহরণ অব্যাহত রেখেছে ইসরায়েল।

স্থানীয় সূত্রের বারাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জেনিনে চলমান অবরোধের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া বুলডোজার। ছবি: সংগৃহীত

ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তর-পূর্বে তুরমুসাইয়া শহরে প্রবেশ করেছে এবং পৌর ভবনের আশেপাশে তাদের মোতায়েন করা হয়।

ইসরায়েলি বাহিনী জেনিনের ফাহমা গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীদের দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়।

পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সাঁজোয়া বুলডোজার। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সৈন্যরা বেথেলহেমের আল-খাদের শহরে একই রকমের অভিযান চালিয়েছে। প্রধান জেরুজালেম-হেবরন রোডে সেনা মোতায়েন করা হয়। স্থানীয় দোকানগুলোতে ছোড়া হয় টিয়ার গ্যাস ক্যানিস্টার।

'ওয়ান্টেড' ফিলিস্তিনিদের খোঁজার অজুহাতে প্রায় প্রতিদিনই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।