সারা দেশের বিভাগীয় প্রতিনিধিদের অংশগ্রহণে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বৈঠক আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সব প্রতিনিধিকে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সংগঠনের দপ্তর সেলের সম্পাদক জাহিদ আহসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে শুক্রবার (২৪ জানুয়ারি) দিনব্যাপী বিভাগীয় প্রতিনিধিদের নিয়ে বৈঠকের আয়োজন করা হয়েছে।
বৈঠকের সময়সূচি
বিভাগভিত্তিক বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ—
- খুলনা বিভাগ: সকাল ১০টা
- সিলেট বিভাগ: বেলা ১১টা
- বরিশাল বিভাগ: বিকেল ৩টা
- চট্টগ্রাম বিভাগ (২): বিকেল ৪টা
- ঢাকা বিভাগ: বিকেল ৫টা
- চট্টগ্রাম বিভাগ (১): সন্ধ্যা ৬টা
- রাজশাহী বিভাগ: সন্ধ্যা ৭টা
- রংপুর বিভাগ: রাত ৮টা
এছাড়া, অনিবার্য কারণবশত ময়মনসিংহ বিভাগের বৈঠক একদিন পর, ২৫ জানুয়ারি বেলা ১১:০০ টায় অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সব বিভাগীয় প্রতিনিধিদের নির্ধারিত সময়ে উপস্থিত থেকে বৈঠকে অংশগ্রহণ করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।