ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে 'রয়বক্স ওয়েডিংস' এর কক্সবাজারে ফ্রি কাপল শুট

ভালোবাসা মানে শুধু একসাথে পথ চলা নয়, প্রতিটা ছোট্ট মুহূর্তকে স্মৃতি করে তোলা। তাই ভালোবাসা দিবস উদযাপনে 'রয়বক্স ওয়েডিংস' আয়োজন করেছে বিশেষ ক্যাম্পেইন 'মেমোরিস অফ লাভ'। এই ক্যাম্পেইনের মাধ্যমে কাপলরা পাচ্ছেন তাদের ভালোবাসার সেরা মুহূর্তের গল্প শেয়ার করার সুযোগ।

আমাদের জীবনে এমন কিছু মুহূর্ত থাকে যা আমরা কখনও ভুলতে পারি না—প্রথম দেখা, প্রথম চা ডেট, একসাথে কাটানো কঠিন সময়গুলো। এই ক্যাম্পেইনের মাধ্যমে 'রয়বক্স ওয়েডিংস' সেই গল্পগুলো তুলে আনতে চায়, যেগুলো ভালোবাসার গভীরতাকে ছুঁয়ে যায়।

'রয়বক্স ওয়েডিংস'-এর মতে, প্রতিটি ভালোবাসার গল্পই অনন্য। তাদের এই ক্যাম্পেইনের উদ্দেশ্য ভালোবাসার সেই মুহূর্তগুলোকে আরও বেশি স্পেশাল করে তোলা। 'রয়বক্স ওয়েডিংস' মনে করে, জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো ফ্রেমে বাঁধাই করার মতো স্মরণীয় হতে হবে।

ক্যাম্পেইনটিতে অংশগ্রহণকারী সেরা পাঁচটি গল্প নির্বাচন করবে 'রয়বক্স ওয়েডিংস'। প্রথম বিজয়ী সেরা গল্পের কাপল পাবে কক্সবাজারে ফ্রি কপল শুটের সুযোগ। আর বাকি চারটি সেরা গল্পের কাপলদের জন্য থাকবে ঢাকায় ফ্রি আউটডোর শুটের সুযোগ। আর শুধুমাত্র সেরা গল্পগুলো নয়, অংশগ্রহণকারী সবাই পাবে 'রয়বক্স ওয়েডিংস'-এর পক্ষ থেকে একটি বিশেষ উপহার।
'রয়বক্স ওয়েডিংস' বহু বছর ধরে বিয়ের মুহূর্তগুলো ক্যামেরায় ধারণ করে আসছে। সৃজনশীল কাজের জন্য তাদের আলাদা খ্যাতি আছে, আর এই ক্যাম্পেইনের মাধ্যমে তারা সেই ভালোবাসার গল্পগুলো আরও মানুষের সামনে তুলে ধরতে চায়।

এই বিশেষ ক্যাম্পেইন সম্পর্কে আরও বিস্তারিত জানতে ভিজিট করুন 'রয়বক্স ওয়েডিংস' এর ফেসবুক পেইজে।