বাংলাদেশে থ্রি-পিস ও ক্রিম এনে দুই ভারতীয় গ্রেপ্তার

শুল্ক ফাঁকি দিয়ে ক্রিম, থ্রি-পিস, মদসহ বিভিন্ন পণ্য আনায় দুই ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৯ জানুয়ারি) আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তাররা হলেন- ভারতের ত্রিপুরা রাজ্যের রামনগর এলাকার রাহুল মিয়া (২৮) ও একই এলাকার সেলিনা বেগম (৪৫)।

পুলিশ জানায়, ওই দুই নাগরিক মঙ্গলবার দুপুরে স্থলবন্দর এলাকা পার হয়ে একটি অটোরিকশা যোগে যাওয়ার সময় তল্লাশি করে বিজিবি। এসময় তাদের কাছে ৫২টি থ্রি-পিস, ১৭০০ পিস ক্রিম, পাঁচটি মদের বোতল পাওয়া যায়। তবে এগুলোর কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তারা। পরে বিজিবির হাবিলদার মো. জাকির হোসেন বাদী হয়ে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করেন। 

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, মঙ্গলবার রাতে দুই ভারতীয় নাগরিককে থানায় সোপর্দ করেছে বিজিবি। বুধবার তাদের আদালতে পাঠানো হয়েছে।