সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল অপসারণের দাবিতে বিক্ষোভের ডাক দিয়েছে ‘হযরত শাহজালাল (রহ.) তাওহীদি কাফেলা নামের একটি সংগঠন’।
শুক্রবার (৩১ জানুয়ারি) জুমার নামাজের পর সিলেট নগরের কোর্ট পয়েন্টে সমাবেশের আয়োজন করেছেন। সেখান থেকে সিদ্বান্ত নিয়ে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
সংগঠনের আহ্বায়ক মুশতাক আহমদ খান ও সদস্য সচিব শাহ মমশাদ আহমদ এক বিবৃতিতে কর্মসূচি সফল করার আহ্বান জানান।
তারা বলেন, হযরত শাহজালাল (রহ.) মূর্তি ও ভাস্কর্য সংস্কৃতি উৎখাতের জন্য সিলেট এসেছিলেন। বিগত জালেম সরকার এ দেশের মানুষের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে দেশের বিভিন্ন স্থানে কোটি কোটি টাকা ব্যয়ে শেখ মুজিবের ম্যুরাল নির্মাণ করে। আগস্ট-বিপ্লবের সময় বিক্ষুব্ধ জনতা অনেক ভাস্কর্য ধ্বংস করে দেয়, কিন্তু সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ম্যুরালটি এখনো বহাল।
সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি পাঠিয়েছি। আমরা নির্দেশনার অপেক্ষায় আছি
উল্লেখ্য ২০২০ সালে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ের চত্বরে স্থাপন করা হয়েছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালটি। ওই বছরের ১৯ আগস্ট সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন আনুষ্ঠানিকভাবে মুর্যালটির উদ্বোধন করেন।