হাত-পা বাঁধা অবস্থায় চা বিক্রেতার মরদেহ উদ্ধার

মাদারীপুরের ডাসারে হাত-পা বাঁধা অবস্থায় আব্দুল আজিজ হাওলাদার (৬০) নামে এক চা বিক্রেতার মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে উপজেলা ডাসার ১০৭ নং ধামুসা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের রাস্তায় পাশ থেকে মরদেহটি উদ্ধার করে।

নিহত আব্দুল আজিজ হাওলাদার উপজেলার ধামুসা গ্রামের মৃত- আবদুল রহিম উদ্দিন হাওলাদারের ছেলে।

স্বজনরা জানান, আব্দুল আজিজ হাওলাদার ডাসার কাঁঠালতলা বাজারে চায়ের দোকান করেন।  শুক্রবার বিকেল থেকে রাত ১০টা  পর্যন্ত চায়ের দোকানে কেনাবেচা করছিলেন। তিনি  দোকান বন্ধ করে রাতে আর বাড়ী ফিরে আসেননি। শনিবার সকালে নিহতের স্ত্রী শাহিদা বেগম তার খোঁজে বাড়ী থেকে বের হলে গ্রামের রাস্তার পাশে স্বামীর হাত-পা বাঁধা লাশ দেখতে পান। এসময় তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে আসেন।পরে থানার পুলিশ খবর পেয়ে মরদেহ উদ্ধার করেন।

স্থানীরা জানান, নিহত আব্দুল আজিজ হাওলাদার চায়ের দোকানের পাশাপাশি সুদের ব্যবসা টাকার লেনদেন করতেন। তবে স্বজনদের  দাবী তাকে হত্যা করে লাশ ফেলে রাখা হয়েছে।

নিহতের বড় ভাই আব্দুল গণি হাওলাদার বলেন, আমার ভাইকে হাত-পা বেঁধে যারা নির্মমভাবে হত্যা করেছে। আমি প্রশাসনের কাছে তাদের কঠোর শাস্তির দাবি জানাই। 

এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ মুহম্মদ আব্দুল বারিক বলেন, ডাসার কাঁঠালতলা বাজারে চা দোকানদার আব্দুল আজিজ হাওলাদারের  হাত-পা বাঁধা তার লাশ বাড়ীর পাশের রাস্তা থেকে উদ্ধার করে লাশ সুরতহাল শেষে জেলায় মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় জড়িতদের তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।