সাবেক মন্ত্রী শাজাহান পরিবারের বিরুদ্ধে দুর্নীতির ৩ মামলা

২৫ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান ও তার পরিবারের বিরুদ্ধে তিনটি মামলা অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রবিবার (২ ফেব্রুয়ারি) সেগুনবাগিচায় সংস্থাটির প্রধান কার্যালয়ে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন দুদক মহাপরিচালক (প্রতিরোধ) আক্তার হোসেন। 

অনুমোদিত মামলায় সাবেক মন্ত্রী শাজাহান খানের বিরুদ্ধে ১১ কোটি ৩৬ লাখ ৫১ হাজার টাকার অবৈধ সম্পদ অর্জন ও তার ব্যাংক হিসাবে ৮৬ কোটি ৬৯ লাখ টাকার সন্দেহভাজন লেনদেনের অভিযোগ আনা হয়েছে।

সাবেক নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান

তার স্ত্রী সৈয়দা রোকেয়া বেগমের বিরুদ্ধে চার কোটি ৪৭  লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ দ্বিতীয় মামলা অনুমোদন দিয়েছে দুদক।

এছাড়া, তৃতীয় মামলায় তাদের ছেলে আনিসুর রহমানের বিরুদ্ধে নয় কোটি ৮৯ লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের আনা হয়েছে।